সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই, সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেট থেকে তাকে আটক করা হয়।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, এপস্টেইন ফাইল সংক্রান্ত তদন্তে অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং রাষ্ট্রীয় গোপন তথ্য শেয়ার করা। এছাড়া, বাণিজ্য দূত হিসেবে দায়িত্বকালে তিনি এপস্টেইনের কাছে সরকারি নথিপত্র সরবরাহ করার অভিযোগও আছে।
টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানায়, “সরকারি পদে অসদাচরণের সন্দেহে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার হেফাজতে রয়েছে এবং কয়েকটি ঠিকানায় তল্লাশি চলছে।”
অ্যান্ড্রু (৬৬) সবসময়ই অভিযোগ অস্বীকার করেছেন। তবে সম্প্রতি প্রকাশিত ই-মেইল ও ছবি দেখায়, ২০১০ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের সময় তিনি এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্য শেয়ার করেছিলেন। এর মধ্যে রয়েছে অপ্রাপ্তবয়স্ক নারী বা তেমন একটি নারীর সঙ্গে তার আপত্তিকর ছবিও।
এই গ্রেপ্তারের ফলে ব্রিটিশ রাজপরিবার নতুন করে অস্বস্তিতে পড়েছে। গত বছরই রাজা চার্লস অ্যান্ড্রুর রাজকীয় উপাধি তুলে নিয়েছিলেন এবং স্যান্ড্রিংহাম এস্টেট থেকে সরিয়ে দিয়েছিলেন।
-বেলাল










