ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পুঁজিটা খুব বেশি বড় হলো না। ইতালির বিপক্ষে ৬ উইকেটে ১৬৫ রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিং (৪) ও সিমরন হেটমায়ার (১) আউট হন, ৩১ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলকে সামলে তোলেন শাই হোপ।
রস্টন চেজ ২৫ বলে ২৪ রান করেন, রভম্যান পাওয়েল ৯ বলে ৯ রান করে ফেরেন। শাই হোপ ৪৬ বলে মারকুটে ৭৫ রান করেন, যার মধ্যে ৬টি চার ও ৪টি ছক্কা আছে।
শেষদিকে শেরফান রাদারফোর্ড ১৫ বলে ২৪ এবং ম্যাথিউ ফোর্ড ৮ বলে অপরাজিত ১৬ রানে দলকে লড়াকু স্কোর এনে দেন। ইতালির পক্ষে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে দুটি করে উইকেট নেন।
-এমইউএম










