মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি

মাহে রমজান উপলক্ষে, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় জামায়েতে ইসলাম এবং ছাত্রশিবিরের স্বাগত র‍্যালী পালন করতে দেখা যায়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ঘটিকায় রাণীশংকৈল গীতাঞ্জলি মার্কেট থেকে উপজেলা শিবদীঘিতে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের রাণীশংকৈল উপজেলা মেয়র পদ প্রার্থী মোকারক হোসেন এছাড়াও জামায়ের স্থানীয় নেতাকর্মী।
ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম মুন্না এবং সেক্রেটারি আনিস আহমেদ এছাড়াও অফিস সম্পাদকসহ ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও সাধারণ ছাত্রদের উপস্থিত ছিলেন এবং আহলান সাহলান মাহে রামদান, রমজানে দোকানপাট বন্ধ রাখতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে এবং ওসমান হাদির বিচার চেয়ে স্লোগান দেন।
-মো. জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও