ডিএসই সূচকে নিম্নগতি, বাজারে বিক্রির চাপ

ছবিঃ সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। দিনভর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৮.৯৭ পয়েন্ট কমে ৫,৫৭০.৫৯ পয়েন্টে পৌঁছেছে। ডিএস-৩০ সূচক ৯.৫২ পয়েন্ট কমে ২,১২৬.২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১.৫৭ পয়েন্ট কমে ১,১১৭.১৬ পয়েন্টে নেমেছে।

আজ ডিএসইতে মোট ২,৮৪,৬২৮টি লেনদেনে ৪৭ কোটি ৩ লাখ ৪০ হাজার ৯৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১,২২২ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা। মোট ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১৩১টির দর বেড়েছে, ২৩৮টির কমেছে এবং ২৭টির অপরিবর্তিত রয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৮টির মধ্যে ৫৯টির দর বেড়েছে, ১৩৭টির কমেছে। ‘বি’ ক্যাটাগরিতে ৮০টির মধ্যে ২৮টির দর বেড়েছে, ৪২টির কমেছে। ‘জেড’ ক্যাটাগরিতে ১০৮টির মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৫৯টির কমেছে। ‘এন’ ক্যাটাগরিতে এদিন কোনো লেনদেন হয়নি।

লেনদেনের পরিমাণ অনুযায়ী শীর্ষ ১০ কোম্পানি হলো: স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, মুন্নু ফেব্রিক্স, বিএসসি এবং কে অ্যান্ড কিউ।

দর বৃদ্ধির শীর্ষে: এবি ব্যাংক, কে অ্যান্ড কিউ, এসিআই, সোনারগাঁও টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই ফরমুলেশন, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল।

দর কমার শীর্ষে: বে-লিজিং, ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স, জাহিন স্পিনিং, এবি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, সাইফ পাওয়ার, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

বাজার সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান ও বিক্রয় চাপের কারণে এদিন শেয়ারবাজারে সামগ্রিক দরপতন লক্ষ্য করা গেছে।

-বেলাল