সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং মন্ত্রিসভা গঠনসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

ইসহাক দার আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

একই সঙ্গে তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসলামাবাদ আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

-এমইউএম