কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বাধীনতার ৫৩ বছর পর মন্ত্রীর ডাক পেলেন শরিফুল আলম। ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার পর এই প্রথম তিনি কুলিয়ারর চর থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ-৬(ভিরব-কুলিয়ারচর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীশ কমিটির সাংগঠনিক সম্পসদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির দুইবার নির্বাচিত সভাপতি মোঃশরিফুল আলম ধানের শীষের প্রতীকে ১ লক্ষ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
আজ ১৭ ফেব্রুয়ারি( মঙ্গলবার) সকাল ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠত হয়।সেখানে শরিফুল আলমও শপথ নিয়েছে।বিকালে মন্ত্রসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
ঘনিষ্ট সূত্র থেকে জানা মঙ্গলবার সকালে মন্ত্রীপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্যটি জানানো হয়েছে।
এছাড়া সকাল সাড়ে ১০টায় শরিফুল আলমের ফেইসবুকে আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী লেখা একটি পোস্ট দেওয়া হয়।
জানা যায় শরিফুল আলম শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রনায়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। শরিফুল আলম মন্ত্রী হচ্ছেন এসংবাদ জানার পর কুলিয়ারচরের জনগন আনন্দে ভাসছে।
মোঃ ফরমান উল্লাহ,কিশোরগঞ্জ










