বরিশালে সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উত্তর কোড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পাশা কড়াপুর ইউনিয়ন এর শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি ওগোলপাতা ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ফাহিম আহমেদ, বরিশাল