কানাডার যুবরাজ সামারা সুপার এইটের আশাকে ধরে রাখার ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৫৮ বলে ১১০ রান করেন, যার ফলে কানাডার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭৩। জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ১৭৪ রান।
ওপেনিংয়ে নেমে যুবরাজ অধিনায়ক দিলপ্রিত বাজওয়া-র সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে দলের জন্য বড় বার্তা দেন। বাজওয়া ৩৬ রান করে আউট হলেও যুবরাজ থেমে যাননি এবং কাইল জেমিসনের বোলিংয়ের বিপরীতে আক্রমণ চালিয়ে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক হাঁকান। এটি এই বিশ্বকাপের দ্বিতীয় শতক।
যুবরাজের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন নভনিত ধালিওয়াল, যিনি মাত্র ৭ রান করেন। দলের ১৫৩ রানে ম্যাট হেনরির বলে আউট হন ধালিওয়াল। এরপর আরও ৭ রান যোগ হওয়ার পর জিমি নিশাম তুলে নেন ২ রান করা নিকোলাস কির্টনকে। আরও ৪ রান যোগ হওয়ার পর যুবরাজও বিদায় নেন। তার ইনিংস সাজানো ছিল ১১ চার ও ৬ ছক্কায়।
শেষ পর্যন্ত কানাডার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭৩। নিউজিল্যান্ডের পক্ষে সমান একটি করে উইকেট নিয়েছেন হেনরি, নিশাম, ডাফি ও কাইল জেমিসন।
-এমইউএম










