কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক ও হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিল্পপতি জহিরুল ইসলাম মবিনের রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জিনারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সোমবার সন্ধ্যা হাজিপুর কাচারী বাজার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস কদ্দুছ মিয়া, সাবেক আহবায়ক সোহবার উদ্দীন, সিনিয়র সহ সভাপতি আজাহার ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা মৃর্ধা, কিশোরগঞ্জ
জেলা ছাত্রদলের সহ -সভাপতি শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, বিএনপির নেতা আবুল কাসেম, হাজিপুর ওয়ার্ড সভাপতি শাহিন ভূয়া,সাধারণ সম্পাদক আনাছ শেখ, শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম
ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আঃকাদির বাচ্চু,ইউনিয়ন বিএনপি নেতা লিটন মৃর্ধা, জিনারী ওয়ার্ড সাধারন সম্পাদক নজরুল ইসলাম, হলিমা ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হানিফ মেম্বার, চরকাটি হারী ওয়ার্ড সভাপতি মোঃ মনির মিয়া, পিপলাকান্দি ওয়ার্ড সভাপতি কাজল মিয়া, বিএনপির নেতা মাসুদ শাহ্ মেম্বার, ওলামা দলের সাধারন সম্পাদক হারিকুন ইসলাম, যুবদলের সাধারন সম্পাদক সম্পাদক নয়ন মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন
হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃর্ধা
মোঃ শামছুল হক
হোসেনপুর,কিশোরগঞ্জ










