দেশের বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন এমন খবরে নোয়াখালী জেলাজুড়ে আনন্দ ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও আইন অঙ্গনে দক্ষতা দেশের বিচারব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নোয়াখালীর উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, নোয়াখালী থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া জেলার জন্য গর্বের বিষয়। তাঁরা বিশ্বাস করেন, দায়িত্ব পেলে তিনি দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রত্যাশায় রয়েছে নেতাকর্মী ও সাধারণ জনগণ।
হামিদুল হক, নোয়াখালী










