নিরাপত্তা জোরদারে সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানের সময় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা তদারকি করতে ১২ প্লাটুন বিজিবি দায়িত্বে থাকবে।

-এমইউএম