মাদারীপুরে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠানে প্রার্থীদের অংশগ্রহণ

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুর-২ আসনে সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে “জনগণের মুখোমুখি” শীর্ষক একটি উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার বিকেলে শহরের লেকপাড় এলাকায় স্বাধীনতা অঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত থেকে নিজেদের অবস্থান, পরিকল্পনা এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় ভোটাররা সরাসরি প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে প্রার্থীরা এলাকার উন্নয়ন, সুশাসন, দুর্নীতি দমন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সুজন নেতৃবৃন্দ বলেন, ভোটারদের সচেতন করা এবং প্রার্থীদের জবাবদিহিতার আওতায় আনতেই এ ধরনের আয়োজন করা হয়েছে, যাতে জনগণ প্রার্থীদের অবস্থান সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারেন।

হাবিবুর রহমান সুমন,মাদারীপুর