তারেক রহমান ওয়াদা করেছেন সকলের সঙ্গে আলোচনা করে দেশ পরিচালনা করবেন বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় আসেন তারেক রহমান। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ৪৫ মিনিটের বৈঠক শেষ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসেছেন তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা তাকে কিছু মৌলিক কথা বলেছি। আমরা যেন সবাই এক হয়ে দেশটাকে গড়তে পারি। এই কথাগুলো গুরুত্বসহ আলোচনা করেছি। তারেক রহমানের আলোচনার মধ্য এতটুকু আশ্বাস পেয়েছি এবং আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সকলকে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্…
-সাইমুন










