মেলবোর্নের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বুলবুল

জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার বিষয়টি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার মাধ্যমে জানান। বোর্ডের একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে তিনি ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দেন।

পরিচালকদের পাঠানো বার্তায় বুলবুল নিজ নিজ কমিটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার নির্দেশনা দেন। পাশাপাশি উল্লেখ করেন, বিদেশে থাকলেও তিনি অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজনে তার সহযোগিতা পাওয়া যাবে।

এ ছাড়া পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ শিগগির দেশে ফিরবেন।

-এমইউএম