অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর প্রধান ওয়াকর-উজ-জামান তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সাক্ষাৎকে বিদায়ী হিসেবে উল্লেখ করেছে।
সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রদত্ত সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-এমইউএম










