ইসির আশ্বাসে আস্থা নেই : এনসিপি

চলমান নির্বাচনী পরিস্থিতিতে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিতর্কিত ভূমিকা এবং দেশজুড়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির বক্তব্য, ‘অনেক জায়গায় স্থানীয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পক্ষপাতমূলক আচরণ করছে। ইসির আশ্বাস অনেক আগে থেকে শুনে আসছি। কিন্তু সেই আশ্বাসের প্রতি কোনো ধরনের আস্থা নেই।

গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির প্রতিনিধিদল সাংবাদিকদের এসব কথা জানায়।
-সাইমুন