স্থানীয়রা গভীর শোকের সঙ্গে জানিয়েছে যে অজিত কুমার চাকমা (রনেল বাপ), জুরোছড়ি শলক এলাকার কৃতি সন্তান ও বর্তমান রাঙ্গামাটি রাজমনি পাড়া নিবাসী, গতকাল ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতেই তাঁকে হাসপাতাল থেকে রাঙ্গামাটি রাজমনি পাড়ার নিজ বাসভবনে নিয়ে আসা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত মিশুক, সদালাপী ও মানবিক গুণাবলীর অধিকারী। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










