গাজার আল-আকসা হাসপাতালে আইসিইউ রোগীদের জীবন ঝুঁকিতে

ছবিঃ সংগৃহীত

গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইসরায়েলের দুই বছরের হত্যাযজ্ঞী যুদ্ধের কারণে ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছে। আল-আকসা শহরের কেন্দ্রস্থল আল-আকসা হাসপাতালে চিকিৎসকরা জানাচ্ছেন, হাসপাতালের প্রধান দুটি জেনারেটর বন্ধ হওয়ায় জীবন-রক্ষাকারী যন্ত্র যেমন ভেন্টিলেটর, ইনকিউবেটর, সার্জিক্যাল থিয়েটার এবং ডায়ালাইসিস মেশিন চালানো কঠিন হয়ে উঠেছে। খবর আলজাজিরার।

হাসপাতাল এখন কেবল দুটি ছোট ব্যাকআপ জেনারেটরের উপর নির্ভরশীল, যা অকেজো এবং যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আগামী কয়েক ঘণ্টায় হাসপাতাল সম্ভবত বিদ্যুৎ সীমিত করতে বাধ্য হবে, যাতে ক্রিটিকাল ওয়ার্ডগুলোর কাজ চালানো যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে ১,৭০০-এর বেশি চিকিৎসক, নার্স ও প্যারামেডিক নিহত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা বলছে, ইসরায়েল স্বাস্থ্য কেন্দ্রগুলোকে নষ্ট করার উদ্দেশ্যে লক্ষ্যভ্রষ্ট হামলা চালাচ্ছে।

চিকিৎসকরা সতর্ক করছেন, “জেনারেটর ব্যতীত গাজার স্বাস্থ্য ব্যবস্থা সহজেই ধ্বংস হতে পারে।”

-বেলাল