জেইনমিরর ইরার দুই মৌলিক গান ভালোবাসা দিবসে

আজ ভালোবাসা দিবস উপলেক্ষ সঙ্গীত শিল্পী জেইনমিরর ইরা দুটি মৌলিক গান প্রকাশ হয়েছে ‘মন বোঝে না’ ও ‘নজর পড়েছে’ শিরোনামে। গান দুটির মিউজিক ভিডওি ইতিমধ্যে শ্রোতা প্রিয় উঠেছে। গান দুটি প্রচারিত হচ্ছে বিনোদিনী রায় ইরা নামে ইউটিউিব চ্যানেলে।

জেইনমিরর ইরা বলেন, গানের কথাগুলো খুব সুন্দর। শ্রোতারা আমাকে ফোনে অভিনন্দন জানাচ্ছেন। মন বোঝে না গানের সহ শিল্পী রাজু মন্ডল, সঙ্গীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। গানটি লিখেছেন শিল্পী নিজেই। সুর করেছেন এস কে সানু। নজর পড়েছে গানটির মিউজিক করেছেন সালমান শেখ, কথা ও সুর আবেগী জাকির।

ইরা গানের পাশাপাশি অভিনয় করেন এবং একজন সফল উদ্যেক্তা। তার উদ্যোগের নাম জেইন মিরর।

ভালোবাসা দিবস প্রসঙ্গে ইরা জানান, আমার কাছে প্রতিদিন ভালোবাসা দিবস। ভালোবাসা তখন সুন্দর হয় যখন দুটি মনে ভালোবাসার জন্য পাগলামি থাকবে।

মাহমুদ সালেহীন খান