সবার শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে: প্রেস সচিব

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে।

এ বিষয়টি ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে; তার বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।’

-এমইউএম