মনির হোসেন, বরিশাল:
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ মার্কার নবনির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান গোটা জাতির নেতা হিসেবে আর্বিভূত হয়েছেন।
ভোটাররা আগামীদিনের বাংলাদেশকে দেশ নায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, যারা অশ্লীল এবং অনেক কুট তর্ক করতো, মিথ্যা অপপ্রচার করতো ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যদিয়ে জনগন তাদের মুখে কালিমালেপন করে দিয়েছে।
প্রমান হয়েছে পেশীশক্তির চেয়ে জনগনের শক্তি অনেক বড়। আমরা জনগনের এই আস্থাকে ধরে রাখতে চাই।
ভোটাররা যেই প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশায় যেন আঘাত না লাগে।
তিনি আরও বলেছেন, আমাদের মনে রাখতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা হলো তিনি যেই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকার অভিভাবক।
কে কোন দল করে, কে কোন ধর্মের অনুসারী তা কিন্তু নির্বাচিত প্রতিনিধির কাছে বড় বিষয় নয়। আমাদের লক্ষ্যই হচ্ছে দলের নেতা হওয়া না, মানুষের নেতা হওয়া।
নির্বাচনী এলাকার পরিবেশ শান্ত রাখতে উপজেলার সিনিয়র নেতাদের দায়িত্ব প্রদান করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিপক্ষের সাথে কোনধরনের আক্রোশে জরাবেন না। সমস্ত নির্যাতিত নেতাকর্মীদের পর্যায়ক্রমে খেয়াল রাখবো। নির্বাচনে যার যতোটুকু অবদান পর্যায়ক্রমে সেই অবদানকে আমরা স্মরণ করবো। যেকারণে আপনাদের ধৈর্য্য ধরতে হবে।
বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের স্মারণ করেন।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-সাইমুন










