মোঃ ইমন ইসলাম
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরাবাসী আজ বড়ই হতভাগা – মজলুম নেতা সাতক্ষীরা-১ এর সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব যখন কারাগারে বন্দি, তখন তাঁর সহধর্মিণী, আইনজীবী শাহানারা পারভীন বকুল তালা-কলারোয়াসহ সাতক্ষীরা জেলার মানুষের জন্য স্বামীর শুন্যতা পূরণে রাত-দিন পরিশ্রম করেছেন।
সাতক্ষীরার চারটি আসনে নারীদের অবদান ভুলে গিয়ে আমরা চরম মাসুল দিচ্ছি। অথচ সেই নারীরাই ছিলেন আমাদের উন্নয়ন ও আশার আলো। তাই সাতক্ষীরার মানুষের শেষ ভরসার স্থান হয়ে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মজলুম নেতা হাবিবুল ইসলাম হাবিব এর যোগ্য সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে মনোনয়ন দেওয়ার দাবি আজ সময়ের আহ্বান।
মরহুম বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর জাগরণে যে দৃষ্টান্ত রেখেছেন, তা যেন সাতক্ষীরায় আলোকবর্তিকা হয়ে কাজ করার সুযোগ পান শাহানারা পারভীন বকুল। তালা-কলারোয়ার তথা সাতক্ষীরার মানুষ এই আবেদন জননেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে পৌছে দিতে চায়।
আসুন, আমরা সকলে এই আবেদন জোরদার করি – সাতক্ষীরার নারীর অধিকা র ও মানুষের মায়ার প্রতীক হয়ে শাহানারা পারভীন বকুলকে সংরক্ষিত আসনে এমপি করার জন্য আওয়াজ তুলি।
-সাইমুন









