হোসেনপুর বিএনপির মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত পালিত

শামছুল হক
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়ে আনন্দ মিছিল ও সভা সমাবেশ না করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই শতাধিক মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করা হয়।

গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ওই কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি , পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় দেবালয়সহ অন্যান্য উপাসনালয়েও স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের লোকজন এ উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।

হোসেনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী মোরগ মহাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতা মোঃ ফরিদ উদ্দিন মকুলসহ অনেকে জানান, তারা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ওই মসজিদে মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

অন্যদিকে, সাহেদল জামে মসজিদে হোসেনপুর উপজেলা বিএনপি আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে, হোসেনপুর জামে মসজিদে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজনের উদ্যোগে, আড়াইবাড়িয়া ইফতেদায়ী মাদ্রাসা হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমানের উদ্যোগে,ধনকুড়া জামে মসজিদ হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক বাক্কারের উদ্যোগে,রহিমপুর জামে মসজিদে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসিম সবুজের উদ্যোগে,
মোরগ মহাল জামে মসজিদে পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানছুরুল হক রবিনের উদ্যোগে,সাহেবর চর জামে মসজিদে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদের উদ্যোগে,
আড়াইবাড়িয়া মিলন মসজিদে যুবদলের যুগ্ম আহবায়ক ও হোসেনপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দনের উদ্যোগে, নামা সিদলা হাফিজ মাদ্রাসা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল ফয়েজ টুটুলের উদ্যোগে, জিনারী বাইতুনূর জামে মসজিদে জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস কদ্দুছ মিয়ার উদ্যোগে, জিনারী মাস্টার বাড়ি জামে মসজিদে জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিনের উদ্যোগে, জিনারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ মসজিদে সাবেক বিএনপির আহবাবয়ক সোহবার উদ্দীনের উদ্যোগে, চর হাজিপুর খা বাড়ি জামে মসজিদে বিএনপির সিনিয়র নেতা ফখরুল আলমের উদ্যোগে, হোগলাকান্দি জামে মসজিদে জিনারীর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ মোস্তফা মৃর্ধার উদ্যোগে, চর কাটিহারী জামে মসজিদে জিনারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল হক মাখন মৃর্ধার উদ্যোগে, মেছেড়া জামে মসজিদ সিদলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা সারোয়ার সুমনের উদ্যোগে ও হোসেনপুর প্রেসক্লাবে মোনাজাতের আয়োজন করা হয় এতে সাংবাদিক শামছুল হক, আকরাম, সাংবাদিক আতাহার আলী মৃর্ধা মাসুদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান,ডালিম,সাংবাদিক খাইরুল ইসলাম, রাইসুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

-সাইমুন