মাদারীপুরের ৩ আসনে বিএনপি জয়ী

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনেই বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। ১ আসনে নাদিরা আক্তার, ২ আসনে জাহান্দার আলী জাহান ও ৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকন।

সারাদিনে ভোটের মাঠে একটি ভোট কেন্দ্রের অদূরে মোটরসাইকেলে আগুন, রেজাল্ট সিটে প্রিজাইডিং অভিসারের অগ্রীম স্বাক্ষরের সত্যতা,  দুই স্বতন্ত্র প্রার্থীর বাকবিতন্ডা, জাল ভোটার আটক, ভোট গননার সময় সাংবাদিকদের বাধা দেওয়া, স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ ওঠে। সিসিটিভি ক্যামেরা, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জানা যায়, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাঁচটি উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলায় ৫ লাখ ৫৩ হাজার ৭ জন নারী ভোটার, ৫ লাখ ৯৫ হাজার ৩০৯ জন পুরুষ ভোটার এবং ১২ জনসহ তৃতীয় লিঙ্গের ভোটারসহ জেলার মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩ শত ৩০ জন। এর মধ্যে নতুন ভোটার রয়েছে ৮১ হাজার ৮৯৭ জন। তিনটি  আসনে ৩৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে প্রশাসন। তবে এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বড় ধরনের কোনো ঘটনা না থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে।

-বেলাল