চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে বিএনপির জয়, দুটিতে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি দুই আসনে জয় পেয়েছে জামায়াত।

চট্টগ্রাম-১ (মিরসরাই)
১০৬ কেন্দ্রের মধ্যে ১০৬ কেন্দ্রে বিএনপির নুরুল আমিন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী। দাঁড়িপাল্লার মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)
১৪০ কেন্দ্রের মধ্যে ১৪০ কেন্দ্রে বিএনপির সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)
৮৩ কেন্দ্রের মধ্যে ৮৩ কেন্দ্রে বিএনপির মোস্তফা কামাল পাশা ৭২ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লার মোহাম্মদ আলা উদ্দিন সিকদার পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)
১২৪ কেন্দ্রের মধ্যে ১২৪ কেন্দ্রে ধানের শীষের আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার ছিদ্দিকি পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। তবে আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত রাখতে ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী)
বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের নাসির উদ্দিন মুনীর পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান)
৯৫ কেন্দ্রের মধ্যে ৯৫ কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)
৯২ কেন্দ্রের মধ্যে ৯২ কেন্দ্রে বিএনপির হুমাম কাদের চৌধুরী ১ লাখ ৩ হাজার ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬০৫ ভোট।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী)
বিএনপির এরশাদ উল্লাহ ১ লাখ ২০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ হাসান পেয়েছেন ৪২ হাজার ৫৩২ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)
বিএনপির আবু সুফিয়ান ১ লাখ ৯ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার একেএম ফজলুল হক পেয়েছেন ৫১ হাজার ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাহাড়তলী)
১৩৯ কেন্দ্রের মধ্যে ১১১টি কেন্দ্রে বিএনপির সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত ইসলামীর শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)
১৪৩ কেন্দ্রের মধ্যে ৩১ কেন্দ্রে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী ১ লাখ ১৬ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৪ হাজার ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া)
১ লাখ ৩৪ হাজার ৮০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির এনামুল হক এনাম। তার নিকটতম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা)
১১৮ কেন্দ্রের মধ্যে ১১৮ কেন্দ্রে বিএনপির সরোয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৬২ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ)
১০০ কেন্দ্রের মধ্যে ৬৪ কেন্দ্রে বিএনপির জসীম উদ্দীন আহমেদ পোস্টাল ভোটসহ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এলডিপির ওমর ফারুক পেয়েছেন পোস্টাল ভোটসহ ৭৫ হাজার ৪৬৭ ভোট।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)
১ লাখ ৭২ হাজার ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)
৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর জহিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ২১০ ভোট।

-বেলাল