আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিভাগের জন্য নির্মিত গানটি প্রকাশ করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্টোইক ব্লিস খ্যাত সংগীতশিল্পী কাজী।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোটের বার্তা সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে গানের মাধ্যমে প্রচারণা চালানো হবে। ভোটসংক্রান্ত বিষয়গুলো বোঝাতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান তৈরি করা হয়েছে, যা নির্দিষ্ট অঞ্চলে পরিবেশন করা হবে। পাশাপাশি গ্রামাঞ্চলের হাট-বাজারে হ্যাঁ ও না ভোট প্রদানের পদ্ধতি ডেমোর মাধ্যমে জনগণকে দেখানো হবে।
সাবরিনা/










