ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আসনটির দুই উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রের ফলাফলে ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী ‘দেওয়াল-ঘড়ি’ প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬টি। ভোটের ব্যবধান ৭৯ হাজার ২৫১টি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উম্মেকুলসুম রুবী ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুনমুন নাহার আশা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
-বেলাল









