রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনে বহিষ্কৃত বিএনপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী (হাঁস) ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট পেয়েছেন ৭০ হাজার ৯০২।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৪৬ হাজার ৯৩৭ ভোট। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আর হিজরা ভোটার ২ জন।

-সাইমুন