তারকারা নিজ নিজ এলাকায় গেছেন ভোট দিতে। এই তালিকায় আছেন আশফাক নিপুণ, মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।
কাজের খাতিরে দেশের বিভিন্ন স্থানে বসবাস করতে হয় আমাদের। তারকাদের ক্ষেত্রেও বিষয়ই তেমনই। তবে বিভিন্ন উৎসবে তারাও ছুটে যান গ্রামে বা নিজে এলাকায়। ভোটের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তারকারা নিজ নিজ এলাকায় গেছেন ভোট দিতে। এই তালিকায় আছেন আশফাক নিপুণ, মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।
মনোজ প্রামাণিক ভোট দিয়েছেন নওগাঁর রাধানগর বাজারে। তারা দুজনেই ভোট দেয়ার পর ছবি পোস্ট করেছেন। মনোজ লিখেছেন, ‘ভোটাধিকার প্রয়োগ করলাম আপনারাও ভোট দিন।’
ইমতিয়াজ বর্ষণ ভোট দিয়েছেন ফটিকছড়িতে। তিনি পোস্ট করেছেন নিজের ছবি। লিখেছেন, ‘অবশেষে’।
মাহমুদ সালেহীন খান










