নরসিংদীর শিবপুর উপজেলায় নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুরের আগেই অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কমে আসায় সময় শেষ হওয়ার আগেই ভোটগ্রহণ শেষ করা হয়।
বিভিন্ন কেন্দ্র যেমন আরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় , কানাহোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
দত্তেরগাও কাচারী উচ্চ বিদ্যালয় । শহীদ আসাদ সরকারি কলেজ, ভিটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রগুলোতে প্রশাসনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, সকাল বেলায় কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা কমে যায়। ফলে নির্ধারিত সময়ের আগেই কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়।
এদিকে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের উৎসাহিত করেন। সার্বিকভাবে শিবপুর উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আরিফুল আলম আশিক,শিবপুর নরসিংদী










