ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদারের নেতৃত্বে প্রায় ৫ হাজারেরও বেশি নেতাকর্মী ও সাধারণ জনগণ এ গণসংযোগে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিএনপির নির্বাচনী বার্তা ও প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
এ সময় রাজন শিকদার বলেন, “অ্যাডভোকেট জয়নুল আবেদিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে বাবুগঞ্জে একটি ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি প্রত্যেক কৃষককে একটি করে কৃষি কার্ড, দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা কার্ড প্রদান করা হবে।”
গণসংযোগ কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নেতারা বলেন, উন্নয়ন ও জনকল্যাণের এই অঙ্গীকারই বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নেবে।
ফাহিম আহমেদ, বরিশাল










