ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের খালিয়াজুরী উপজেলা সদরের কয়েকটি ভোটকেন্দ্রে উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন ও তার সহকর্মীদের মানবিক উদ্যোগ নজর কাড়ছে। বয়স ও অসুস্থতার কারণে চলাচলে অক্ষম কয়েকজন প্রবীণ ভোটারকে তারা কোলে তুলে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে অনেক প্রবীণ ভোটার শারীরিক দুর্বলতার কারণে ভোটকেন্দ্রে যেতে পারছিলেন না। এ সময় ছোটন ও তার সহকর্মীরা তাদের বাড়ি থেকে কেন্দ্রে নিয়ে এসে সিঁড়ি বেয়ে বুথে পৌঁছে দেন। ভোট শেষে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে সহযোগিতা করেন।
এমন মানবিক কর্মকাণ্ডে ভোটাররা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের এই উদ্যোগকে অনেকে দেশের বর্তমান নির্বাচনকে উৎসবমুখর ও মানবিক পরিবেশে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
-মহসিন মিয়া, নেত্রকোনা










