হোসেনপুরে জাল ভোট দিতে গিয়ে যুবকের কারাদন্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য।

স্থানীয়রা জানান, ইমরান মিয়া অন্য একজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বিচার শেষে তাঁকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, ইমরান মিয়া অন্য একজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বিচার শেষে তাঁকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

মোঃ শামছুল হক
হোসেনপুর, কিশোরগঞ্জ