ধানের শীষে ভোট দিয়ে খুব দারুণ লাগছে: ওমর সানী

উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

ভোট দেওয়ার অনুভূতি গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়ে অভিনেতা বলেন, ‘আমি ঢাকা-১৭ আসনের ভোটার। গুলশানের মানারত স্কুলে ভোট প্রদান করেছি। আমার ভোটটি জনাব তারেক রহমানকে দিয়েছি। আমার একবারে ডাইরেক্ট অনুভূতি এর ভেতরে কোনো ভুল নাই, চিনি নাই, কিছুই নাই। আগামীর বাংলাদেশে আমি তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি ধানের শীষে ভোট দিয়েছি খুব দারুণ লাগছে।’

নির্বাচিত সরকারের কাছে কী প্রত্যাশা— এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আমি চাই এফডিসিটা আগের মত জ্বলজল করুক। এর আগে আমার দেশ জ্বলজল করুক এবং এখানে থাকবে না কোন হানাহানি। আমাদের পুলিশ, র‍্যাব বাহিনীকে দেখলে মনে হবে আমাদের একটা পরিবার। কোনো হিংসা-অহংকার, চুরি-ডাকাতি এগুলো থাকবে না।’

ভোটা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়নি উল্লেখ করে ওমরা সানী বলেন, ‘আমি খুব সকালে গিয়েছি তাই লাইনে দাড়াতে হয়নি। তবে মোহাম্মদপুরে আমার বড় বোনের ভোট দেওয়ার সময় লাইন ছিল।’

মাহমুদ সালেহীন খান