দিনাজপুর ৫ আসনের প্রতিদ্বন্দ্বী দু’প্রার্থী মুখোমুখি

নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে প্রধান দু’দলের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখী হওয়ার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে দিনাজপুর-৫ আসনে।

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসনের পার্বতীপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকালে মুখোমুখি হয়ে একে অপরের কুশল বিনিময় করেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ও ১০ দলীয় জোটের এমসিপি প্রার্থী ডাক্তার মোঃ আব্দুল আহাদ।

এ সময় উভয় দলের নেতাকর্মী ছাড়াও ডাক্তার আহাদের সাথে ছিলেন জামায়াতের মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী পার্বতীপুর উপজেলা জামায়াতের আমির মোঃ আনোয়ার হোসেন। বাজারের একই স্থানে তাদের এই মিলন এক বিরল ঘটনার জন্ম দেয়।

উভয় প্রার্থী একে অপরকে জড়িয়ে ধরেন এবং কুশল বিনিময় করেন। ব্যারিস্টার কামরুজ্জামান এনসিপি প্রার্থী ডাক্তার আহাদের ঘাড়ে হাত রেখে বলেন কাজ চালিয়ে যাও।তোমার প্রতি আমার স্নেহ ভালোবাসা সব সময় থাকবে। তখন ডাক্তার আহাদ ব্যারিস্টার কামারুজ্জামান কে বড় ভাই আখ্যায়িত করে বলেন আমরা একে অপরের বন্ধু হয়ে থাকবো। হার-জিতের ফায়শালা আল্লাহ করবেন।

এ সময় বাজারের আশপাশের লোকজনও দেখতে ছুটে আছে। সবাই উভয় দলের মার্কা ধানের শীষ ও শাপলা কলি মার্কা ভাই ভাই বলে শ্লোগান দেয়।এরপর উভয় প্রার্থী জামাতের উপজেলা আমিরকে সাথে নিয়ে সেলফি তুলেন। এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে এখন আহাদের পক্ষে একসাথে নির্বাচনী প্রচারণার কাজ করে যাচ্ছেন। অন্যদিকে দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক দলীয় মনোনয়ন না পেয়ে ‘তালা মার্কা’ প্রতীক বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন।

এ আসনে ১০জই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমানে নির্বাচনী লড়াইয়ে ১জনের বাতিল ও অন্য দু’জন প্রত্যাহার করায় ভোট যুদ্ধে আছেন ৭জন। এরমধ্যে বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান(ধানের শীষ), ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র ডা. আব্দুল আহাদ(শাপলা কুড়ি) , পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর(লাংগল)স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক(তালা), স্বতন্ত্র প্রার্থী সহকারী অধ্যাপক রোস্তম আলী ও স্বতন্ত্র প্রার্থী এ্যাড. হযরত আলী বেলাল।

এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম রেজওয়ানুল হক এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) জামায়াতে ইসলামী জোটের শরীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিনাজপুর-৫ আসনটি ছেড়ে দিয়েছে।

৭ জনের মধ্যে একমাত্র এ জেড এম রেজওয়ানুল হকের এই আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাকী প্রার্থীরা নির্বাচনে প্রথম অংশ নিচ্ছেন।ধানের শীষ প্রতীক পেয়ে একেএম কামরুজ্জামান ও শাপলা প্রতীক নিয়ে ডাঃ আব্দুল আহাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। তবে হক সাহেব এলাকায় পরিচিত এবং গ্রহনযোগ্যতা থাকাই প্রতিদ্বন্দি সকল প্রার্থীদের থেকেই অনেক ভালো ফলাফল করতে পারেন। এ আসনে ত্রিমুখী লড়াই বিজয়ের মালা কে পড়বেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে স্পষ্ট হয়ে যাবে।

– শাহজালাল, দিনাজপুর