নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মাঝারি ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি শুরুতে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের দিকে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। নির্বাচনী কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভোটাররা আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ










