ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতার হোসেন

ছবি: সংগৃহীত

রংপুর-৩ (মহানগর-সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ভোট দিতে পারছেন না। কারণ, উভয়ই তাদের নির্বাচনি এলাকায় ভোটারের তালিকায় নেই, দুজনেই ঢাকার ভোটার।

নির্বাচনি হলফনামা ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জিএম কাদেরের স্থায়ী ও বর্তমান ঠিকানা উত্তরা, ঢাকা। তার ভোটকেন্দ্রও ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। একইভাবে আখতার হোসেনের ভোটকেন্দ্র ঢাকা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তিনি ছাত্রাবস্থায় ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলেন, ফলে বর্তমানে তার ভোটাধিকারও ঢাকায় সংরক্ষিত।

দুই শীর্ষ নেতা জানিয়েছেন, ভোটার এলাকা পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে সহায়তা পাননি।

এদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে পৌঁছাচ্ছেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করছেন।

সাবরিনা রিমি/