শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ সতর্কতা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো পেশাকে হেয়প্রতিপন্ন করা বা উসকানিমূলক কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করা যাবে না। কোনো ধরনের ধর্মীয় উসকানি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য বা কন্টেন্ট প্রচার করা থেকে বিরত থাকতে হবে। যাচাই না করে কোনো প্রকার গুজব, অপপ্রচার বা ভিত্তিহীন তথ্য প্রচার করা যাবে না।
সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। নির্দেশ অমান্য করলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ ও ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হলো।
মামুন/










