আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ও ১ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে এ টহল অনুষ্ঠিত হয়।
টহল চলাকালে চর ফকিরা ইউনিয়নের ৫টি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা পরিদর্শন করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে, জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
হামিদুল হক ( রিপন) , নোয়াখালী










