নাসিরনগরে ৮০ কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের ব্যালট- সরঞ্জাম

আর মাত্র একদিন পর জাতীয় সংসদ নির্বাচন। এই ভোট ও গণভোট উপলক্ষে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট ও ভোটের সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার ৮০ টি ভোট কেন্দ্রে ৫৪৯ টি বুথে পৌঁছে যাবে ভোটের ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম।

ভোটের সরঞ্জামের মধ্যে আরও রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া