ঠাকুরগাঁও-৩ আসনে দাঁড়িপাল্লার জনসভা ও গণমিছিল

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ সময়ে ১১ দলের মনোনীত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার জনসভা ও গণমিছিল আয়োজন করে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

বিকাল ৪ ঘটিকায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে শুরু হওয়া জনসভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় মনোনীত ঠাকুরগাঁও- ৩ আসনে সংসদ সদস্য প্রার্থী জনাব, মিজানুর রহমান মাস্টার। আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার জামায়াতে ইসলামী আমির, মাওলানা রফিকুল ইসলাম। এনসিপির নেতা গোলাম মর্তুজা সেলিম, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাদিকুল ইসলাম মুন্না। ডাকসুর নির্বাচিত অমর একুশে হল সদস্য আল-আমিন সহ ১১ দলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, সীমান্ত ঘেঁষা রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিগত ৫৪ বছরে কোন উন্নয়নের দেখা মেলেনি। এখনও এলাকার অধিকাংশ রাস্তাঘাট কাঁচা। হাসপাতালগুলোতে চিকিৎসার নাজেহাল অবস্থা।
ভালো কোন মানের শিক্ষাপ্রতিষ্ঠান নাই, যেখান থেকে গরীব মেধাবী শিক্ষার্থীরা সুষ্ঠু পড়াশোনার পরিবেশ পাবে।
সকল সমস্যা সমাধান ও দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট ছাড়া বিকল্প কিছু নাই।

জনসভা শেষে নারী-পুরুষ সমর্থকদের সাথে নিয়ে গণমিছিল সমাবেশ স্থল থেকে বের হয়ে জুলাই চত্বর হয়ে চৌরাস্তায় এসে শেষ হয়। জনসভা ও গণমিছিলে নারী-পুরুষ সহ প্রায় বিশ হাজার সমর্থক অংশগ্রহণ করেন।
এতে পৌর শহরে কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়।

-মঞ্জুর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)