কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কটিয়াদী উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সকল সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত কটিয়াদী সরকারী কলেজ মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলিপ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩(পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন।
উক্ত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন
মোঃ রুহুল আমিন আকিল সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় যুবদল,
মোঃ আশফাক আহম্মেদ জুন সাবেক সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি, মোঃ শহিদুজ্জামান কাকন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি,মোঃতৌহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি, মোঃআশরাফুল হক দাদন সভাপাতি কটিয়াদী পৌর বিএনপি, মোঃ মিনহাজ উদ্দিন সভাপতি পাকুন্দিয়া পৌর বিএনপি, মোঃ মাহমুদুর রহমান রিপন যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি, মোঃ আতিকুর রহমান মাসুূদ যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি, ভিপি কামাল উদ্দিন যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি, আহমেদ ফারুক খোকন সাবেক জিএস পাকুন্দিয়া ডিগ্রী কলেজ, মোঃ সাজেদুর রহমান সজল সাধারণ সম্পাদক কটিয়াদী পৌরসভা বিএনপি, মোঃ শরিফুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক পাকুন্দিয়া পৌর বিএনপি।
বক্তরা বলেন দেশ আজ দুইভাগে বিভক্ত একটি স্বাধীনতার পক্ষে অন্যটি স্বাধীনতার বিপক্ষে। জনসভায় নেতারা স্বাধীনতার পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
প্রধান অতিথি বলেন বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে পাকুন্দিয়া ও কটিয়াদী জনগনের মৌলিক চাহিদা পুরন করা হবে। বিএনপি ঘোষিত নির্বাচনী এশতেহার বাস্তবায়ন করে আপনাদের সাথ নিয়ে এলাকার উন্নয়ন করবো। তিনি বলেন আমি আপনাদের সন্তান। আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। জনসভা সঞ্চালনায় ছিলেন মোঃ আরিফুর রহমান কাঞ্চন সাধারণ সম্পাদক কটিয়াদী উপজেলা বিএনপি।
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমাণ










