প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন, চন্দনাইশ উপজেলার ,বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রতিবছরের ন্যয় এই বারও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বরকল ইউনিয়নের মেহনতী,হতদরিদ্র ও অসচ্ছল, শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী বুধবার সকালে সংগঠনের প্রধান কার্যালয় কানাইমাদারী শান্তিরহাটে দিনব্যাপী এই কর্মসূচি প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধা এম এ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস মিয়া, আমির হোসেন, ফেরদৌস আলী, কামাল হোসেন, মোহাম্মদ মঈনদ্দিন, সরওয়ার ভূইয়া নাছির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম ২০১৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বরকল ইউনিয়ন অসচ্ছল শ্রমজীবী, বুদ্ধি প্রতিবন্ধী মানুষের জন্য নানাভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে।
আগামীতে ইউনিয়নের বাহিরেও এই কর্মকাণ্ড প্রসার করার অভিমত ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম প্রতিনিধি










