ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে মৌলভীবাজারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কক্ষে, মৌলভীবাজার জেলা প্রশাসন এর প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
এতে নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিং করেন মৌলভীবাজার রিটানিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
প্রেসব্রিফিং উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মল বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা।
এক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রতিটি কেন্দ্র থেকে ভোট গণনা শেষে উপজেলায় আসবে। পরে উপজেলা থেকে যথারীতি জেলার কন্টোলরুমে ফলাফল আসবে। কন্টোলরুমে থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে।
-রিপন আহমদ, মৌলভীবাজার










