পঞ্চগড়ের আটোয়ারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একুশের চেতনার ওপর স্মৃতিচারণ করে সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ওসি মোঃ মতিয়ার রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম এবং জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন ও মোঃ মুরাদ ইসলাম প্রমূখ।
–আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়










