নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজনীতির মাঠে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ৩০-এর অধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। স্বতঃস্ফূর্তভাবে জামায়াতে ইসলামীর আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানিয়েছেন যোগদানকারীরা।
নবাগত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে তারা রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হন এবং অনেকেই কারাবরণ করেন। পাশাপাশি দীর্ঘদিন নিজ সংগঠনের ভেতরে অবমূল্যায়ন ও উপেক্ষার কারণে হতাশ হয়ে পড়েন। এসব বাস্তবতা থেকেই তারা একটি আদর্শভিত্তিক, শৃঙ্খলাবদ্ধ ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর প্রতি আকৃষ্ট হন।
যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার সাবেক আমির, থানা ও পৌর কর্মপরিষদ সদস্য এবং জনপ্রিয় নেতা মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, তারাবো পৌরসভা যুব বিভাগের নেতা মোশারফ হোসেন, মুগরাকুল ইউনিটের সভাপতি সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—
মোঃ আমজাদ হোসেন,
মোঃ বাবু মিয়া,
মোঃ শামীম হোসেন,
এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের আরও বহু নেতাকর্মী এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত কর্মীদের ফুলের মালা পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। এ সময় যোগদানকারী নেতাকর্মী ও সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তারা মনে করেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয় অর্জন করবে।
নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ








