নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে যোগ দিলেন তারাব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুস্তাফিজুর রহমান বাবুল ভূইয়া। ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার তারাব এলাকায় অবস্থিত বাবুল ভূইয়ার অফিসে শতাধিক লোক নিয়ে নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।
তারাব পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্য খন্দকার আল আমিনের সভাপতিত্বে ও নজরুল ইসলাম বাদল এর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা আব্দুল কাউয়ুম মাদানীসহ আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তর শাখা জামায়াতের সেক্রেটারী খাইরুল ইসলাম, তারাব পৌরসভা ৮নং ওয়ার্ড সভাপতি কাউসার হোসেন, মোঃ হাসান, ইসমাইল হোসেন সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মোল্লা বলেন- দিন দিন জামায়াতের জনপ্রিয়তা আকাশচুম্বি হচ্ছে, দেশের শিক্ষিত সচেতন মানুষগুলো ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়াতের পতাকা তলে আসতেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমান ভোট পেয়ে জামায়াত সরকার গঠন করবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন- আজকে যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন আশা করি তাদের নেতৃত্বে তারাব এলাকা জামায়াতের ঘাটিতে পরিনত হবে।
সভাপতির বক্তব্যে জামায়াত নেতা খন্দকার আল আমিন বলেন- দীর্ঘ পরিশ্রম আর দাওয়াতের ফসল আজকের এই যোগদান অনুষ্ঠান। মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব একজন সচেতন ও শিক্ষানুরাগী মানুষ, তিনি জামায়াতে লক্ষ্য, উদ্দেশ্যকে ভালোবেসে এবং জামায়াতের আদর্শে নিজেকে পরিচালনার জন্য আজকে থেকে সহযোগী সমর্থক ফরম পূরন করে জামায়াতের সাথে পথ চলা শুরু করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাব পৌরসভার পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের জন্য রইলো শুভকামনা।
মুস্তাফিজুর রহমান বাবুল ভূইয়া বলেন- জামায়াতের আদর্শ, শৃঙ্খলা, নৈতিকতা এবং লক্ষ্য উদ্দেশ্যকে পছন্দ করে এই সংগঠনে যোগ দিলাম।
নজরুল ইসলাম বাদল,নারায়ণগঞ্জ










