হোসেনপুর বিএনপির নির্বাচনীয় জনসভায় লাখো মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ সদর ১৬২ (সদর -হোসেনপুর ) ০১আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢেকিয়া খেলার মাঠে বিএনপি আয়োজিত এই সভায় সাধারণ মানুষ মিছিলে মিছিলে লাখো লোক সমবেত হন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ০১আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাজাহারুল ইসলাম । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
জেলা বিএনপি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল,বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি হাজী ইসরাফিল।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হোসেনপুর মানুষ ঐক্যবদ্ধ। নির্বাচনী পরিবেশ বজায় রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিএনপির এই বিশাল সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বিকেলে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় এতে মানুষের ঢল নামে।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দল আহ্বায়ক মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক সদস্য মোঃ মাসুদ আলম, জেলা যুব দলের সভাপতি মোঃ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন মন্জুরুল হক জুয়েল,হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন,
হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, আবু বকর ছিদ্দিক বাক্কার ,হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজ রহমান টুটুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফরিদ আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি ও হোসেনপুর প্রেসক্লাব সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ আই খান শিবলু, আশরাফুল মৃর্ধা টুটুল , পৌর বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিন, যুবদলে যুগ্ম আহবায়ক ও হোসেনপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক, মশিউর রহমান চন্দন, হোসেনপুর উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক শওকত হোসেন, যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট, পৌর যুবদলের সভাপতি শরিপ মিয়া, হোসেনপুর কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম, পৌর ছাত্রদলের আহবায়ক রাজিব আহম্মদ,বিএনপির নেতা জহির মাস্টার, আতাহার আলী মৃর্ধা মাসুদ, ডালিম প্রমুখ।

জন সভাটি পরিচালনা করেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজন ও হোসেনপুর পৌর সাবেক মেয়র,এবং হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান।

মোঃ শামছুল হক
হোসেনপুর,কিশোরগঞ্জ