ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্বে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, এ নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকবেন।

সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২১,২৭৩টি সাধারণ ভোটকেন্দ্র এবং ২১,৫০৬টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র।

ভোটগ্রহণ পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৪২,৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২,৪৭,৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪,৯৪,৯৬৪ জন পোলিং অফিসার। সব মিলিয়ে মোট ৭,৮৫,২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।

-এমইউএম