নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র এক কর্মীর বাড়ি থেকে বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সংশ্লিষ্ট বাড়ি থেকে কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত সামগ্রী যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
হামিদুল হক (রিপন), নোয়াখালী










